Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত অক্ষর কথা পত্রিকা - কলকাতা

সীমানা ছাড়িয়ে

  সীমানা ছাড়িয়ে   মাটিই হোক কিংবা জল রোজ আসে মারণ দূত - অলক্ষ্যে, ঝঞ্ঝা কিংবা ফসকা গেরোয় ঠুনকো যত ছিঁচকাঁদুনে উটকো বাহানায় মোদ্দা কথা হিসেবনিকেশ,   বিয়োগ বেলার - খেলা শেষের বাঁশি। হরিচরণ থেকে মিস্টার স্কট্   আকাশ ছোঁয়া ভাইরাস শামিয়ানায় কুচক্রে কুজন হয়েও তেঁতুল পাতায় ন'জন। তবু হয় না শেষ রক্ষা, শেষ শিক্ষা   সীমানা ছাড়িয়ে শেষের পথে এগোয় মিছিল - হিংসা দ্বেষ আর অশিব পথে অসীম লালসা নিয়ে   দুর্গাহরণ দুর্গাদলন দুর্গাহনন পালায় মাতে কালচে অসুর নব্য পৃথিবীর -   ভূমির উপর লুটিয়ে পড়ে লজ্জানত শির। যুগতামামির হিসেবনিকেশ এবার দোরগোড়ায় অদেখা ওই অসুর এবার করবে বাজিমাত ধ্বংসবেলায় মানবাসুর হবেই কুপোকাৎ।