হৃদমাঝারে মনের মানুষ কেউ আছে বলে - সঘন গ্রহণ শেষে সূর্য ছড়ায় আলো। কেউ আছে বলে - দুঃখ বেলার শেষে ফিরে আসে ভালো। কেউ আছ বলে - সারাটি ব্যথার ঘায়ে সুখের প্রলেপ নিশি দিন। কেউ আছে বলে - অজ্ঞানে তিমিরে দেখি জীবন মরণে করে লীন। কেউ আছে বলে - কঠিন যাপন ক্ষণে বাজে বাঁশি সহজ সুরে। আমি কি রেখেছি তারে আমার হৃদমাঝারে মনের মানুষ করে ?
স্বপ্নের ফেরিওয়ালা