হোক না কথা এমনি করেই কথা হোক না তবে এমনি করেই। সবাসরি যদি সরে যাও শরমে সরাসরি যদি মরে যাও মরমে কথা হোক তবে এমনি করেই। গোপন কথাটি থাকুক অগোচরে প্রতিটি রাতের নীরব অভিসারে। ঘুরপথে আসা ভালোবাসা ইথারে হোক না বিনিময় এমনি করেই। আমি ইথারেই খুঁজে নিই তোমাকে তুমি তো ছবিতেই খোঁজ আমাকে। কত গোপন প্রেমের না বলা ব্যথা অতীতের কত স্বপ্ন আদুরে কথা হোক না বলা এমনি করেই। কেন মিথ্যে ঝঞ্ঝা রচে মরি , কেন মিছে দাবানল জ্বেলে পুড়ি ? আকাশ - মাটির অসম ভালোবাসায় দেবে না সায় কেউ তো পাগল হাওয়ায়। প্রেমের পথে নেই যে কথা অলীক বুকের ভেতর সেই যে ব্যথার ঝিলিক জানে শুধু আমার ভগ্নহৃদয় আর তো জানো শুধুই তুমি। তাই এমনি করেই থাকবো পাশে পাশে তবে হোক না কথা এমনি ভালোবেসে।
স্বপ্নের ফেরিওয়ালা