লেখা ও লেখকসংখ্যার দিক দিয়ে অসম বা বরাক উপত্যকা থেকে প্রকাশিত অবাণিজ্যিক শারদীয় সংখ্যাগুলোর মধ্যে ‘তৃতীয় ভুবনের সাহিত্য’ বরাবরই প্রথম দিকে। এবছর বাংলা ১৪৩২ সনের শারদীয় সংখ্যাটি আবার প্রকাশের ক্ষেত্রেও প্রথম। পৃষ্ঠাসংখ্যাও বর্ধিত হয়েছে আগের তুলনায়। পেপারব্যাকে স্ট্যান্ডার্ড ১/৪ ট্যাবলয়েড সাইজের ২৭৬ পৃষ্ঠার সংখ্যাটির সম্পাদক কবি, লেখক নারায়ণ মোদক। দুজন সহযোগী সম্পাদক রয়েছেন - গৌতম চৌধুরী ও সুদীপ ভট্টাচার্য, যথাক্রমে গদ্যকার ও কবি। সম্পাদকীয়তে উঠে এসেছে এই কঠিন সময়ের কথা, সাহিত্য অঙ্গনের কথা, বিশ্বাস অবিশ্বাসের কথা। সম্পাদক লিখছেন - ‘...সমাজ সংসার দেশের আদর্শচ্যুতি ঘটাতে দেশের বাইরের শত্রুর চেয়ে দেশের ভেতরের শত্রু আজ বেশি সক্রিয়। এদের প্রতিহত করার দায়িত্ব কবি লেখক সমাজ সংস্কারকদেরই নিতে হবে। শুধু মাত্র প্রেম প্রীতি আকাশ মেঘের সীমাবদ্ধতায় থাকলে চলবে না। ...ভাবতে আশ্চর্য লাগে আজ কবি লেখকের কলমে প্রকৃত মানবিক সমস্যার কথা উঠে আসে না বা লিখতে ভয় পান, পাছে নিজের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হয়ে যান। তবু আমি বিশ্বাস করি সময়কে ধারণ করে সময়ের কথা বলে কালজয়ী লেখা আবার আমরা পাব নবীন প্রজন্মের কাছ থ...
স্বপ্নের ফেরিওয়ালা