‘ সাঁকো ’ - সপ্তদশ বর্ষ, পূজা সংখ্যা বিগত শারদোৎসবে বরাক উপত্যকার হাইলাকান্দি থেকে প্রকাশিত এমন একটি সাহিত্য পত্রিকা , যার গুণাগুণ বিচারের আগেই তার বহিরঙ্গ দেখে প্রাপকের ( বা বলা যায় পাঠকের ) মন ভরে যেতে বাধ্য । এবং এর পুরো কৃতিত্ব পত্রিকার এই সংখ্যার অপূর্ব একটি প্রচ্ছদ । যদিও পূজা সংখ্যা বলে সাধারণত যেরকমটি হয়ে থাকে , অর্থাৎ জগজ্জননীর পটচিত্র সম্বলিত গতানুগতিক প্রচ্ছদ কিন্তু এখানেই ব্যতিক্রম এই প্রচ্ছদের এবং দৃষ্টিনন্দন রঙিন এই প্রচ্ছদ দেখে ভিতরের পাতায় চোখ না বুলিয়ে পারা যায় না । সেই ‘পেহলে দর্শনধারী, ফির গুণ বিচারী’ আপ্তবাক্যের যেন যথাযথ প্রয়োগ। প্রচ্ছদ দেখেই চোখ সার্থক, ভালোবেসে নিতে হয় হাতে। প্রচ্ছদ অলংকরণে আছেন বিশ্ব রায়, শান্তি আর্ট, হাইলাকান্দি। প্রচ্ছদ ওল্টালেই ফের এক চমক। এবার সাদাকালোয় আরেকটি অপরূপ চিত্র। সেও দশপ্রহরণধারিণী দুর্গার তবু এক কথায় চোখ জুড়ানো। এবং এর পর একের পর এক পৃষ্ঠা জুড়ে পরিচ্ছন্ন, ঝকঝকে ছাপাই ও নিখুঁত বর্ণ বিন্যাসে পত্রিকাটি আদ্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে তার গরিমা। বর্ণ বিন্যাস নেপথ্যে মান্না দেব। পত্রিকাটি যদিও ত্রৈমাসিক কিন্তু সার্বিক সংখ্যা নম...
স্বপ্নের ফেরিওয়ালা