রাত তখন যৌবনবতী প্ল্যাটফর্মের হেলানবেঞ্চে জমে উঠেছে জীবনের অমূল্য কথোপকথন । না , ঠিক হল না । তখন শুধু কথাই ছিল , উপকথারা নিশ্চুপ । কথারা মাধুর্য ছড়িয়েছিল আপন বৈভবে প্রজ্ঞাসঞ্জিত তাঁর কথা আমার মনপবনে তুলেছিল ঝড় - মধুক্ষরণে । যাত্রী আমি , দূরের । তিনি - কাছের সে রাতে রেলগাড়ি এল ঘড়ির কাঁটা ধরে । এমনই হয় , সেই শেষ দেখা । সেই শেষ ‘ মুখোমুখি বসিবার ’ ক্ষণ । প্রথা ভেঙে সেদিন বসেছিলেন কথায় কথায় গড়ে তুলেছিলেন সম্পর্কের বাঁধন দুয়ার ভেঙে সেদিন গহিন হৃদয়ে আলোয় আলোয় আমার - এসেছে জ্যোতির্ময় । আচমকাই নীরবে ভেঙেছে সব মহাতিমিরে অনন্তগামী সব আলো । মধুময় হোক এ অনন্ত পথ … মধুবাতা ঋতায়তে , মধুবাতা ঋতায়তে । (প্রয়াত কবি জ্যোতর্ময় রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি)
স্বপ্নের ফেরিওয়ালা