Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ০৯-০৩-২০২২

রিমঝিম বৃষ্টি - রেণুকা বিশ্বাস

সুখপাঠ্য উপন্যাস - রিমঝিম বৃষ্টি   ‘বর্ষীয়ান লেখিকা রেণুকা বিশ্বাস । ১৯৭৭এ পিতৃবিয়োগের পর ‘ পিতৃতর্পণ ’ কবিতা দিয়েই তাঁর প্রথম লেখালেখির শুরু । … আশির দশকে নগাঁও থেকে প্রকাশিত ‘ মৃগনাভি ’ ছোট পত্রিকায় লেখিকার প্রথম গল্প ‘ যতিপাত ’ প্রকাশিত হয় । ১৯৮৩ সালে লিখা ‘ ভগ্নকালীর অন্তরালে ’ প্রথম উপন্যাস । ১৯৮০ থেকে ১৯৮৫ পর্যন্ত বহু গল্প উপন্যাস লিখেছেন । এর পর প্রায় দীর্ঘ পনেরো বছর লেখালেখি সম্পূর্ণ বন্ধ ছিল । ’ - এ তো গেল ব্লার্বের কথা। প্রকাশক ভিকি পাবলিশার্স, গুয়াহাটি। প্রকাশকাল জানুয়ারি ২০২১, অসম গ্রন্থমেলা, গুয়াহাটি। এর আগে প্রকাশিত হয়েছে লেখিকার গল্প সংকলন ‘স্বপ্নের বালুচরে’ ২০১০-এ এবং কাব্যসংকলন ‘ফেরারি ঘুড়ি’ ২০১৮তে। পৃষ্ঠাসংখ্যার বিচারে ৭৭ পৃষ্ঠার একটি কাহিনি কতটা উপন্যাস হয়ে ওঠে সেই বিচারে না গিয়েও কাহিনির বিস্তার, বিন্যাস, বুনোট এবং ধারাবাহিকতাকে বিচার্য হিসেবে ধরলে ‘রিমঝিম বৃষ্টি’ এক কথায় একটি সার্থক উপন্যাস। উপন্যাস সার্থক এই দৃষ্টিভঙ্গী থেকেও যে লেখিকা সন তারিখের কোনও বিশেষ উল্লেখ না করলেও হয়তো বা তাঁর নিজেরই অজান্তে একটি সময়কালকে তিনি ধরে রেখেছেন স্পষ্ট লেখনীতে। ...