Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৫০

বিপন্ন পৃথিবী

বিপন্ন পৃথিবী   আমার ষোলো জিবির মুঠোফোন থমকে দাঁড়ায় প্রতি রাতেই ,   তথ্য ভিড়ে ভারাক্রান্ত - অত্যাচারে ক্লান্ত । রোজ রাতে চলে সাফাই অভিযান আমি ধ্বংস করি গুচ্ছ আবোল তাবোল ।   ভিড়ে ঠাসা পৃথিবী -   এমনি করেই অগোচরে কিংবা মুখোমুখি ধ্বংসলীলায় হালকা হতে চায় । আমরা জেনেশুনেই বিষ করি পান ভিড়ে ভিড়ে কোণঠাসা হয়ে খোদা ভগবানের দোহাই পেড়ে ভিড় বাড়াতেই বাড়াই পা । ' আমরা ' কেন বলছি - থুড়ি , ওই দলে তো শুধুই ' ওরা ' - বুঝেও যে অবুঝ তারা । ফন্দি এঁটে বাড়ায় ভিড় জানে না ভবিষ্যৎ লালসা ঘোরে মিথ্যে সুখে বিপন্ন আজ বসুন্ধরার রুদ্ধ গতিপথ ।     আমার মোবাইল থেকে এমনি করেই ধ্বংসলীলায় হারিয়ে গেছে কতই তথ্য মন্দ ভালো সব একাকার - সবাই মৃত ।   ভিড়ের চাপে বিপন্ন পৃথিবী তাই আজ ভারসাম্যের মগ্ন খেয়ালে নিয়েছে রুদ্র সাজ ।