বিপন্ন পৃথিবী
আমার ষোলো জিবির মুঠোফোনথমকে দাঁড়ায় প্রতি রাতেই,
তথ্য ভিড়ে ভারাক্রান্ত - অত্যাচারে ক্লান্ত।
রোজ রাতে চলে সাফাই অভিযান
আমি ধ্বংস করি গুচ্ছ আবোল তাবোল।
ভিড়ে ঠাসা পৃথিবী -
এমনি করেই অগোচরে কিংবা মুখোমুখি
ধ্বংসলীলায় হালকা হতে চায়।
আমরা জেনেশুনেই বিষ করি পান
ভিড়ে ভিড়ে কোণঠাসা হয়ে
খোদা ভগবানের দোহাই পেড়ে
ভিড় বাড়াতেই বাড়াই পা।
'আমরা' কেন বলছি - থুড়ি, ওই দলে তো
শুধুই 'ওরা' - বুঝেও যে অবুঝ তারা।
ফন্দি এঁটে বাড়ায় ভিড় জানে না ভবিষ্যৎ
লালসা ঘোরে মিথ্যে সুখে বিপন্ন আজ
বসুন্ধরার রুদ্ধ গতিপথ।
আমার মোবাইল থেকে এমনি করেই
ধ্বংসলীলায় হারিয়ে গেছে কতই তথ্য
মন্দ ভালো সব একাকার - সবাই মৃত।
ভিড়ের চাপে বিপন্ন পৃথিবী তাই আজ
ভারসাম্যের মগ্ন খেয়ালে নিয়েছে রুদ্র সাজ।
Comments
Post a Comment