ভোরের স্বপ্ন । অনেকেই বলেন এ স্বপ্ন নাকি সত্যি হয় । অনেকটাই ছোট থাকতে শিশিরবাবুও কথাটি শুনেছিলেন মায়ের মুখ থেকে । তখনকার দিনকাল এবং বয়েসের হিসেবে মা - বাবার কথার সত্য - মিথ্যার যাচাই হতো না । তাঁদের কথা সদাই ছিল চন্দ্র সূর্যের মতো সত্য । এখন দিনকাল পাল্টেছে । ওই বয়সের বাচ্চারা আজকাল নিজে যাচাই না করে কারো কথা বিশ্বাস করে না । বন্ধু এবং গুগলের রায় পাওয়ার পরেই কথাগুলো এখন ধোপে টেকে …. কিংবা টেকে না । এই অধঃপতন নিজের চোখে দেখাটা বড়ই বিরক্তিকর । সে অর্থে শিশিরবাবুর নিঃসন্তান থাকাটা এই বিড়ম্বনার হাত থেকে তাঁকে বাঁচিয়ে দিয়েছে অবধারিত । বছর দশেক হল অবসর নিয়েছেন শিশিরবাবু । অসুস্থ স্ত্রীর বাইরে সংসারে তাই একমাত্র নীরবতাই শিশিরবাবুর নিত্যসঙ্গী । শিশিরবাবু অবসর নেওয়ার কয়েক দিনের মধ্যেই স্ত্রী মলিনাদেবী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে সেই যে বিছানা নিলেন - আজ এতগুলো বছরেও আর স্বাভাবিক হতে পারলেন না । শিশিরবাবুর সংসারধর্ম তাই মোটামুটি একই ধারায় চলমান হয়ে রইল । আগে যেখানে অফিসের কাজে ব্যস্ত হয়ে থাকতে হতো দিনের বেশির ভাগ সময় , এখন সংসার সামলাতেও সেই আগেরই মতো তাঁর ব্যস্ততা । অর্ধেকটা দিন চলে য...
স্বপ্নের ফেরিওয়ালা