Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক গতি - শিলচর

‘প্রথম পঞ্চাশ’ - কবিতায় গ্রন্থিত সমকাল

‘প্রথম পঞ্চাশ’ - কবিতায় গ্রন্থিত সমকাল   ‘শতাব্দীর মধ্যরাত্রিতে মানুষের মনুষ্যত্ব এখন গভীর নিদ্রায়। দিকে দিকে ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। মহাসড়ক থেকে প্রতিটি গলির আনাচে কানাচে শোনা যায় জন্তু জানোয়ারের আস্ফালন। সময় বুঝে প্রকৃতি দীর্ঘদিনের নির্যাতনের প্রতিশোধে ব্যস্ত। সমাজের বুক জুড়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে অসংখ্য মাকড়সা। অসহায় গান্ধারীর বুক কুরে কুরে খেয়ে বেড়ে উঠছে ওরা। যারা অভাগা তারা ভোগ বিলাসের বলি। রাত্রি ক্রমে গভীর থেকে গভীরতর হচ্ছে। সময়ের এই সংকটে কবির কবিতা কখনো কাব্যিক কল্পনা হতে পারে না, সামাজিক চালচিত্রের সে প্রতিবিম্ব মাত্র। ফুল, লতা, পাতা নিছকই বিলাসিতা। রক্তাক্ত হৃদয় নিংড়ানো লাল মসি কলমের ঠোঁটে বিষাক্ত ফেনার জন্ম দিচ্ছে প্রতি মুহূর্তে। প্রতিবন্ধী শিশুদের চাপা আর্তনাদ প্রতিধ্বনিত হয় সমাজের শব থেকে শবান্তর’। - এভাবেই কবি সুপ্রদীপ দত্তরায় তাঁর আত্মকথায় অসামান্য বক্তব্যের মাধ্যমে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম পঞ্চাশ’-এর খেইটি ধরিয়ে দিলেন প্রথম প্রচ্ছদের ভেতরের পাতায়। সামাজিক মাধ্যমে সুপ্রদীপ দত্তরায় বহুল পরিচিত কবি। পরিচিত এবং জনপ্রিয়ও বটে। সেই সূত্রে তাঁর প্রথম কা...

প্রবাহ - ৩৩/২

অনুবাদ সাহিত্যের সম্ভার নিয়ে প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘প্রবাহ’ প্রকাশিত হলো গবেষণাধর্মী, সমৃদ্ধ সাহিত্য পত্রিকা ‘প্রবাহ’। প্রচ্ছদে লিখা আছে যদিও - ‘লিটল ম্যাগাজিন’ অর্থাৎ ছোট পত্রিকা, কিন্তু একটি আড়াইশো পৃষ্ঠার পত্রিকা কী করে লিটল হয় , কিংবা লিটল বা ছোট হতে পারে কি না সে আলোচনার দায় বোদ্ধাদের জন্য তুলে রাখা হলো।  বর্ষ ৩৩, সংখ্যা দুই। অর্থাৎ ‘প্রবাহ’ এখন যথেষ্ট পরিণত। এবং একের পর এক সংখ্যায় সেই ছাপটুকু চূড়ান্ত পেশাদারিত্বে ধরে রাখতে সক্ষম হয়েছেন বহু যুদ্ধের ঘোড়া -  সম্পাদক আশিসরঞ্জন নাথ। হাইলাকান্দি জেলার ক্ষুদ্র শহর লালাবাজারের মতো জায়গায় থেকে একের পর এক অসাধ্য সাধন করে চলেছেন এই অক্লান্ত সাহিত্যিক তথা সফল সম্পাদক।  এবারের সংখ্যার বিষয় - অনুবাদ সাহিত্য। অনুবাদ অর্থাৎ Translation বা Transmission. মানুষ আজীবন তো এই অনুবাদের মাধ্যমেই তার যাবতীয় বোধকে আহরণ করে চলেছে। মায়ের মুখের ভাষাকে নিজের ভাবনায় অনুবাদ করেই তো শুরু পথ চলা। সাহিত্যের এক অবিচ্ছেদ্য ধারা এই অনুবাদ সাহিত্যকে নিয়ে ‘প্রবাহ’-এর এই উদ্যোগ নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। অনুবাদ নিয়ে ৪টি প্রবন্ধ এবং ২১টি অনুবাদ গল্প, একগু...