গরজ ও সাহিত্যের যুগলবন্দি - ছোট পত্রিকা ‘ সেবা ’ ১১৮ পৃষ্ঠার বিশাল এক সাহিত্য সম্ভার । শুধু পৃষ্ঠাসংখ্যার বিচারে মূল্যায়ন করলে ভুল হবে । পত্রিকাটির বিশেষত্ব হচ্ছে তার আয়তন । আট বাই বারোর বিশাল পরিমাপের ১১৮ পৃষ্ঠা সাধারণ হিসেবে অন্তত ১৮০ পৃষ্ঠার কাছাকাছি হতে পারে । অর্থাৎ পৃষ্ঠাসংখ্যা ১১৮ হলেও এর ভেতরে গুঁজে দেওয়া হয়েছে অন্তত ১৮০ পৃষ্ঠার আয়োজন । এবং প্রথমেই বলে দেওয়া ভালো যে এই মাপের পত্রিকা পড়তে কিন্তু পাঠকের যথেষ্ট অসুবিধে হয় । ধারে কিংবা ভারে নয়, শুধুই পরিমাপে। দু’হাতে ধরে বইটি সামলাতেই হিমিশিম খেতে হয় । তাই সম্পাদকীয় দপ্তর ভবিষ্যতে এই ব্যাপারটিতে মনোযোগী হবেন বলে আশা করা যেতে পারে । ‘ সেবা ’ পত্রিকা আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত বরিষ্ঠ নাগরিকদের প্রতি নিবেদিত একটি ষাণ্মাসিক ছোট পত্রিকা । প্রকাশক - ‘ সেবা - এ হেল্প এজেড গ্রুপ’ - যাঁরা পরিচালনা করেন বৃদ্ধাবাস - ‘ বেলাভূমি ’ । আলোচ্য সংখ্যাটি ত্রয়োদশ বর্ষ , ২৫ / ২৬ যুগ্ম সংখ্যা । ১ অক্টোবর , ২০২১ । প্রথমেই এই ঢাউস পত্রিকার দুই পৃষ্ঠাজোড়া সম্পাদকীয় । গোটা বছরে বহু কথা জমে রয়েছিল । তারই প্রকাশ । সময়কে...
স্বপ্নের ফেরিওয়ালা