একটি নিখাদ পঙ্ক্তি লেখা হল না আজও কেন তবে বৃথা এত আস্ফালন, মিছে গৌরব ? এই পৃথিবীর বুকে রয়ে গেছে অগুনতি পদচিহ্ন মিশে গেছে বহু কথা নরম মাটিতে, গর্ভে পরিচিতির ফলকনামায় সব কথা লেখা থাকে না। কুসুমের মন-কথা পড়েই রইল শরীর জুড়ে - কেউ বোঝেনি। কবিতার গায়ে যা আছে তার হদিস পেয়েছে কেউ ? লিখে রাখি, সেইসব জঞ্জাল-গাথা, মনের কথা, মন কেমনের কথা, তবু জুতসই একটি পঙ্ক্তি আজও হয়নি লেখা।
স্বপ্নের ফেরিওয়ালা