Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৩০

অনুভবে, চেতনায় - অকপট বয়ানের কাব্যগ্রন্থ ‘নৌকো করে মামার বাড়ি যাব’

বইয়ের জীবনও অনেকটা মানুষেরই মতো । আবির্ভাবের প্রাথমিক হইচই কাটিয়ে যত পুরোনো হতে থাকে ততই বাড়তে থাকে প্রাসঙ্গিকতা , বাড়তে থাকে তার কদর । ‘ একাল ’- এর পরিচিত আবহের সীমার বাইরে ‘ সেকাল ’- এর ঋদ্ধ যাপনকথার দলিল হয়ে উঠে পুরোনো বই । অর্থাৎ কিনা পুরোনো চাল যেমন ভাতে বাড়ে তেমনি পুরোনো বইয়ের ক্ষেত্রে বেড়ে যায় তার গুণগত মূল্য । এমনই একটি কাব্যগ্রন্থ হাতে এসেছে সম্প্রতি । গ্রন্থনাম ‘ নৌকো করে মামার বাড়ি যাব ’ । কবি হৃষিকেশ নাথ । গ্রন্থনাম এবং তার আকর্ষণীয় প্রচ্ছদ পাঠক হৃদয়ে জাগিয়ে তোলে ‘ প্রথম দেখাতেই প্রেম ’ । ভেতরেও রয়েছে বৈচিত্র্যের সমাবেশ । এই নৌকো করে মামার বাড়ি যাওয়ার এক অন্তর্গত কল্পিত ছবি সতত প্রবহমান হয়ে আছে উত্তরপূর্বের পাঠকপ্রজন্মের মনন চিন্তনে । সেই পূর্ববর্তী প্রজন্মের ছেড়ে আসা দেশের গল্পগাথা । ভেতরে খুঁজতে গিয়েও বহু কবিতায় পাওয়া গেছে সেই অনুষঙ্গ। তবে সার্বিক বিচারে গ্রন্থে সন্নিবিষ্ট কবিতাগুলোর মধ্যে রয়েছে একাধারে বহুধাবিভক্ত অনুভূতি, সমাজ সচেতনতা, দেশকাল সম্পর্কিত অব্যবস্থা, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও শ্লেষ আদি। ১১২ পৃষ্ঠার এই গ্রন্থের ১০২ পৃষ্ঠা জুড়ে রয়েছে মোট...