হাতের মুঠোয় ছিল আস্ত একটি সন্ধ্যা অথচ...... হারিয়ে যায়, হারিয়ে যায় অনেক কিছুই নীপমালায় খুঁজিনি কখনও ‘প্রথম কদম ফুল’ সে তো ছিল ‘অন্য কোথা, অন্য কোনখানে’। আমার এ পথ আমারই ছিল অনাবিল। যে পথ ধরে হেঁটেছি অনাদি কাল কেউ রাখেনি সে পথে ছড়িয়ে কুসুম শিমূল পলাশে ফোটেমি তো কোনো ফুল আবার এসেছে ফিরে রাশি রাশি সন্ধ্যাবেলা পথের শেষে সবাই আসে ফিরে হাতের মুঠোয় অতীত ফেরি করে আসেনি তো সেই মুঠোভরা সন্ধ্যা এসেছে যা তা নিছকই এক সান্ধ্যবেলার প্রহসন চায়ের কাপে তুফান আর আঁজলা ভরে কুড়িয়ে নেয়া গুচ্ছ গুচ্ছ দহন।
স্বপ্নের ফেরিওয়ালা