Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৮০

বৃক্ষ পথিক

যে বৃক্ষ পেরিয়ে এসেছে বহু বর্ষা , শরৎ বেলা...... তার আবার থাকা না থাকা । আজ বৃক্ষপথিক কেউ, কেউ সুখবিভোর পাতাঝরা আনন্দে। পাতা কুড়োনোর আনন্দে কেউ স্বপ্ন রচে যায় সারাক্ষণ, নতুন স্বপ্ন - সংসারসুখ । যুগান্তরের সঞ্চিত স্বপ্ন হারিয়ে যাবার বেলায় , গভীর বনানী তলে,   কচি কিশলয় পতনবেলায়, দাঁড়িয়ে থাকে বৃক্ষহৃদয় - অসার দুঃখে পাথর হয়ে । আজ পড়ুক ঝরে সব পাতারা বৃক্ষ হৃদয় সত্যি এবার পাথর হবে ঝরা পাতার দুঃখ এবার সত্যি সত্যি ভুলেই যাবে । বসন্তে যে রিক্ত আবহমান তার আবার পত্রবাহার গান !!