যে বৃক্ষ পেরিয়ে এসেছে বহু বর্ষা,
শরৎ বেলা......
তার আবার থাকা না থাকা।
আজ বৃক্ষপথিক কেউ,
কেউ সুখবিভোর পাতাঝরা আনন্দে।
পাতা কুড়োনোর আনন্দে কেউ
স্বপ্ন রচে যায় সারাক্ষণ, নতুন স্বপ্ন -
সংসারসুখ।
যুগান্তরের সঞ্চিত স্বপ্ন হারিয়ে যাবার বেলায়,
গভীর বনানী তলে,
কচি কিশলয় পতনবেলায়,
দাঁড়িয়ে থাকে বৃক্ষহৃদয় -
অসার দুঃখে পাথর হয়ে।
তার আবার থাকা না থাকা।
আজ বৃক্ষপথিক কেউ,
কেউ সুখবিভোর পাতাঝরা আনন্দে।
পাতা কুড়োনোর আনন্দে কেউ
স্বপ্ন রচে যায় সারাক্ষণ, নতুন স্বপ্ন -
যুগান্তরের সঞ্চিত স্বপ্ন হারিয়ে যাবার বেলায়,
দাঁড়িয়ে থাকে বৃক্ষহৃদয় -
অসার দুঃখে পাথর হয়ে।
আজ পড়ুক ঝরে সব পাতারা
বৃক্ষ হৃদয় সত্যি এবার পাথর হবে
ঝরা পাতার দুঃখ এবার সত্যি সত্যি ভুলেই যাবে।
বসন্তে যে রিক্ত আবহমান
তার আবার পত্রবাহার গান !!
বৃক্ষ হৃদয় সত্যি এবার পাথর হবে
ঝরা পাতার দুঃখ এবার সত্যি সত্যি ভুলেই যাবে।
তার আবার পত্রবাহার গান !!
Comments
Post a Comment