গণতন্ত্র একেবারেই আনকোরা আবদ্ধ আজ ভাবনা - অতীত আদেশের বেড়াজালে । পরিভ্রমণ কাল তো অর্ধ অতিক্রান্ত - শেষের শুরুতে আনকোরার আগমনে শিহরিত নতুনের আস্বাদন মুহূর্তে ভাগী হয়ে লক্ষজনের স্রোতে মহামানব যাত্রায় তালে তাল ঠুকে আজ মাতৃপূজার উৎসব আমেজে সামিল হয়েছি স্বভূমি গরজে বিলিয়ে আপন সত্ত্বা । স্বজনগণ অধিকার দিনে স্বয়ং সেজেছি স্বভূমি সেবক পলে পলে ফেরে গর্বিত অনুভব । রাজকর্মে নিস্তারহীন দিবসে শ্যেনচক্ষু অভিভাবকের দৃষ্টি আড়ালে - অতি সন্তর্পনে দু - এক পলের অলস ক্ষণে মেটাই ক্ষুধা জুগিয়ে হৃদয় খোরাক - জনাধারের গণনা কক্ষে বসেই লিখি জনগণমন কবিতা - গাই দেশমাতৃকা জয়গান । ------------------------
স্বপ্নের ফেরিওয়ালা