গণতন্ত্র
একেবারেই
আনকোরা আবদ্ধ আজ
ভাবনা-অতীত আদেশের বেড়াজালে।
পরিভ্রমণ কাল তো অর্ধ অতিক্রান্ত -
শেষের শুরুতে আনকোরার আগমনে
শিহরিত নতুনের আস্বাদন মুহূর্তে
ভাগী হয়ে লক্ষজনের স্রোতে
মহামানব যাত্রায় তালে তাল ঠুকে
আজ মাতৃপূজার উৎসব আমেজে
সামিল হয়েছি স্বভূমি গরজে
বিলিয়ে আপন সত্ত্বা।
স্বজনগণ অধিকার দিনে
স্বয়ং সেজেছি স্বভূমি সেবক
পলে পলে ফেরে গর্বিত অনুভব।
রাজকর্মে নিস্তারহীন দিবসে
শ্যেনচক্ষু অভিভাবকের
দৃষ্টি আড়ালে - অতি সন্তর্পনে
দু-এক পলের অলস ক্ষণে
মেটাই ক্ষুধা জুগিয়ে হৃদয় খোরাক -
জনাধারের
গণনা কক্ষে বসেই লিখি
জনগণমন কবিতা - গাই
দেশমাতৃকা জয়গান।
ভাবনা-অতীত আদেশের বেড়াজালে।
পরিভ্রমণ কাল তো অর্ধ অতিক্রান্ত -
শিহরিত নতুনের আস্বাদন মুহূর্তে
ভাগী হয়ে লক্ষজনের স্রোতে
মহামানব যাত্রায় তালে তাল ঠুকে
আজ মাতৃপূজার উৎসব আমেজে
সামিল হয়েছি স্বভূমি গরজে
বিলিয়ে আপন সত্ত্বা।
স্বজনগণ অধিকার দিনে
স্বয়ং সেজেছি স্বভূমি সেবক
পলে পলে ফেরে গর্বিত অনুভব।
রাজকর্মে নিস্তারহীন দিবসে
শ্যেনচক্ষু অভিভাবকের
দৃষ্টি আড়ালে - অতি সন্তর্পনে
দু-এক পলের অলস ক্ষণে
মেটাই ক্ষুধা জুগিয়ে হৃদয় খোরাক -
জনগণমন কবিতা - গাই
দেশমাতৃকা জয়গান।
------------------------
Comments
Post a Comment