মাঝে মাঝেই মেঘ না চাইতে জল । এ জল নয় , জল নয় - এক ভবিতব্য … সুখদিন বারতা । কিছু কথা ধরা আছে গভীর নদীর বুকে কিছু কথা বিস্মৃত ইতিহাসের পাতায় । সকাল হতেই দাঁতরাঙা পথ ধরে হেঁটে যায় যে ছায়ামানবী, রাতের মায়াবী নিয়ন আলোয় ভেসে ওঠে এক ভিন্নতর কায়া । এ ঘোর লাগা নিঝুম বেলায় সব ছায়া একাকার হয়ে মিশে যায় একখানে , আবারও তুলে দেয় হাতে হারানো পঙ্ ক্তি - হারানো স্মৃতির গাথা বলে - জীবন তো একটাই লিখে রাখো সব জল-রং কবিতা ।
স্বপ্নের ফেরিওয়ালা