Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪১৭

সিংলা থেকে মহাবাহু

সিংলা দেখেছি আমি , একদিন বিমূঢ় বিস্ময়ে অন্তরে ধুকপুক প্রথম প্রেমের , এই কি নদী ? ঝাড়পথে কুলু কুলু , এত জল , এ স্রোতধারা কোথা হতে কোথা যায় আমি বাকহারা ।   এরপর একদিন ধলেশ্বরী তীরে তীরে হেঁটেছি আনমনে ছুটন্ত বলাকার সাথে জুড়িয়েছি চোখ , দৃষ্টি নিবদ্ধ দূর পারে যেমন চলেছি সযতনে , মায়ের হাতটি ধরে ।   বরাক দেখেছি আমি উদ্ভাসিত স্ফীতচোখে মাঝনদী ভরাজল মাঝিদের বইঠা ও নাও ভেঙে চুরে গেছে সব বেহিসেবি কল্পনা ফানুস এপারে একা আমি , ওপারে পিঁপড়ে মানুষ ।   সেই আমি একদিন পড়েছি বহুধারা প্রেমে কুশিয়ারা , মনু থেকে রাঙানদী , দিহিং - এর পাড়ে কত কথা মহানদী , যমুনা ও বিপাশার সাথে গঙ্গা , পদ্মা হয়ে কপিলী ও ধনশিরি পথে ।   সিংলা পাড়ের ছেলে ’ থিতু হতে একদিন শেষমেশ    এ কোন দোসর এল যাপন বেলার শেষে ভালোবেসে একটুকু দিয়েছে ঠাঁই , বাড়ায়ে দু ’ বাহু কল্পনা অগোচরে থাকা মগ্ন মৌন মহাবাহু ।