পেখম দোলাও মনময়ূরী বৃষ্টিভেজা অপরাহ্নের মেঘাচ্ছন্ন নীলাকাশ , তোমায় সাজাই মনমুকুরে অফুরন্ত অবকাশ । হাতড়ে স্মৃতির সালতামামি তোমারই গান গাইব আজ , স্বপ্ন রঙিন ইচ্ছেডানায় গাঁথব পালক শিখীসাজ । বিনুনির ওই দুলকি চালে হৃদয় দোলে দিগ্বিদিক , মুক্ত কিংবা বদ্ধ কেশে রূপশোভা দুই সমান - ঠিক । বিলি কেটে ঢালব সোহাগ আঁকব ছবি ওই ভালে , চাঁদপানা মুখ উদ্ভাসিত এলোচুলের আবডালে । চোখের ভাষায় ভালোবাসা ওই ভাষাতেই মন পাগল , কাজল কালো নয়নঠারে অবিশ্রান্ত ঝড় বাদল । ওই নয়নের নয়নকোঠায় আমার সুপ্ত অবস্থান , তারায় তারায় চাউনি হেনে বিঁধলে আমার এ মন - প্রাণ । টিকোলো কি হালকা , ভারি - নাকফুলিতে কী যায় আসে ? স্বেদবিন্দু শিশিরকণার রূপের সাজে মুচকি হাসে । খুনসুটিতে উঠব মেতে নাক ফুলিয়ে কপট রাগ , নাকছাবিতে সাজাই তোমায় রাগের বদলা অনুরাগ । কুন্তলের ওই দুল কি তোমার রূপের ছটায় মানানসই ? কুহরে এক আলতো ছোঁয়ায় নেশায় বিভোর , কই গো সই ? কানে কানে কানাকানি প্রেমের গানে মাতবে রাত , সাথে সাথে গুনগুনিয়ে...
স্বপ্নের ফেরিওয়ালা