আত্মসমর্পণ
কিছু দ্বিধা অহরহ - কোন পথে যাব
?
রাজপথে আহত আজন্ম লালিত সংস্কার
মেঠো পথে লাঞ্ছিত, ধিকৃত সত্ত্বা।
টানাপোড়েনে ধ্বস্ত মানসিকতা
হৃদয় জুড়ে মরসুমি বনসাই।
যুগান্ত বিস্তৃত সংস্কার ধ্বজাবাহী
বিশৃঙ্খলিত প্রজন্ম স্রোতে অপমানিত -
ঘনায় দ্বন্দ্ব মেঘে মেঘে মন আকাশে।
পথহারা পাখি নীল দিগন্তে হয়রান
রক্তিম হৃদপিণ্ডে তীব্র দহন জ্বালা,
ফিরে পেতে হারানো পথের সঠিক দিশা
হতে হবে নীলকণ্ঠ - আজ সমাগত ক্ষণ
ইচ্ছে ডানায় ভেসেই হবে আত্মসমর্পণ।
সরিয়ে দিয়ে মেঠো পথের সবুজ শ্যামলিমা
রাজপথেই আজ ফেলতে হবে পা -
মিছিলের মিথ্যে গানে কাড়তে হবে রা।
নীলাভ রুধির ধারা হবেই নিকষ কালো
শেষ বেলাতে সাত পুরুষের সুপ্ত সত্ত্বা
মিলবে ধূলোয়, সামলে রেখে ইচ্ছে-নজর
যেতেই হবে দুমড়ে হৃদয় রাজপথ প্রান্তে।
মেঠো পথে লাঞ্ছিত, ধিকৃত সত্ত্বা।
টানাপোড়েনে ধ্বস্ত মানসিকতা
হৃদয় জুড়ে মরসুমি বনসাই।
যুগান্ত বিস্তৃত সংস্কার ধ্বজাবাহী
বিশৃঙ্খলিত প্রজন্ম স্রোতে অপমানিত -
পথহারা পাখি নীল দিগন্তে হয়রান
রক্তিম হৃদপিণ্ডে তীব্র দহন জ্বালা,
হতে হবে নীলকণ্ঠ - আজ সমাগত ক্ষণ
সরিয়ে দিয়ে মেঠো পথের সবুজ শ্যামলিমা
রাজপথেই আজ ফেলতে হবে পা -
নীলাভ রুধির ধারা হবেই নিকষ কালো
শেষ বেলাতে সাত পুরুষের সুপ্ত সত্ত্বা
মিলবে ধূলোয়, সামলে রেখে ইচ্ছে-নজর
---------------
Comments
Post a Comment