গোধূলি প্রেম
সেদিন সকালে -
দু'চোখে ঘুমের আবেশ নিয়ে
আমাকে যখন করলে বৃষ্টিভেজা,
আর্দ্র আমার হৃদয় কপাট ভাসিয়ে দিল
পিঞ্জরের ওই অচিন পাখি - দূর আকাশে।
আমি জীবন জোড়া পাগলপনায়
দাপিয়ে বেড়াই বিশ্ব জুড়ে।
সিক্ত মনস্কামের স্বপ্নে যতই এগোই,
মধ্যবেলার গণগণে আঁচ
ততই আমায় পোড়ায় শুধু,
এবার তবে ভৈরবীর এই সুরবাহারে
আসুক ফিরে সন্ধ্যা বেলার
সিক্ত সোহাগ তান।
পিঞ্জরের ওই অচিন পাখি - দূর আকাশে।
আমি জীবন জোড়া পাগলপনায়
দাপিয়ে বেড়াই বিশ্ব জুড়ে।
সিক্ত মনস্কামের স্বপ্নে যতই এগোই,
ততই আমায় পোড়ায় শুধু,
আসুক ফিরে সন্ধ্যা বেলার
সিক্ত সোহাগ তান।
Comments
Post a Comment