দুন্দুবুড়ি
প্রতিটি
রাতের গোপন অভিসারে
তোমাকে জাগিয়ে তোলার
গরজ কি শুধুই আমার ?
খোলস কি একা তোমারই আছে ?
নরম মাটির শঙ্কু ছাঁচে
কুমোর হয়ে খোলস ভাঙ্গার
দায় কি শুধু আমার বলো ?
এক তরফের এ অভিমান
উল্টোখাতে বইবে কি আর ?
সুখের তরে নিতি রাতের
হ্যাংলা বাজের হামলে পড়া
খেয়ালীর এ কেমন খেলা ?
তুমিই কি সেই পোতায় থাকা,
বিবর তলে লুকিয়ে থাকা,
কোমল হাতের হালকা ছোঁয়ায় -
খোলস ছেড়ে বেরিয়ে আসা
লাস্যময়ী দুন্দুবুড়ি - শুধুই আমার ?
তোমাকে জাগিয়ে তোলার
গরজ কি শুধুই আমার ?
কুমোর হয়ে খোলস ভাঙ্গার
দায় কি শুধু আমার বলো ?
উল্টোখাতে বইবে কি আর ?
হ্যাংলা বাজের হামলে পড়া
খেয়ালীর এ কেমন খেলা ?
তুমিই কি সেই পোতায় থাকা,
লাস্যময়ী দুন্দুবুড়ি - শুধুই আমার ?
Comments
Post a Comment