কাছে এলে অন্য
আরো এক হাত
তবেই বাজে সশব্দ করতালি,
তা সে বেসুরো
কিংবা পলকা যতই হোক
তবেই তো হয় করমর্দন,
হোক না শীতল, তাতে অস্বস্তি যতই হোক।
দ্বিরালাপ - সে তো কদাপি নয় একমুখী
আসে যদি কথা
ভেসে
এপার থেকে ওপারে, কিংবা
ওপার থেকে এপারে
তবেই কথা হয়
অন্যথা, হৃদয় কি কথা কয় ?
এক তরফের একটি মুচকি হাসি
সমাহিত হৃদয় খুঁড়ে
যদি না বিঁধে অন্তরে
যদি না ফিরে যায় কবিতা কথায়
হৃদয় দাপিয়ে উঠে কি ঝঞ্ঝা বায় ?
কেউ আছে বলেই কেউ বেঁচে থাকে কিছু দিন
হোক সে যতই নীরব নিথর
অনুভব জুড়ে বৃক্ষের মতো
বেঁচে থাকে সব কথা, যাপনের সুখবেলা
বুকে ধরে যত
পরশমণি জ্বালা, খেলা।
পরশপাথরের থেকে জেগে ওঠা সব ফুলকি
রাতজাগা বহতা নদীর বুকে
দুলকি ছন্দে জ্বলে ওঠে নিরবধি
দূর থেকে যায় দেখা ফিসিফিস কথামালা
এ নিয়েই হোক আগুয়ান পথ চলা।
তবেই বাজে সশব্দ করতালি,
দ্বিরালাপ - সে তো কদাপি নয় একমুখী
এপার থেকে ওপারে, কিংবা
অন্যথা, হৃদয় কি কথা কয় ?
এক তরফের একটি মুচকি হাসি
সমাহিত হৃদয় খুঁড়ে
যদি না বিঁধে অন্তরে
যদি না ফিরে যায় কবিতা কথায়
হৃদয় দাপিয়ে উঠে কি ঝঞ্ঝা বায় ?
কেউ আছে বলেই কেউ বেঁচে থাকে কিছু দিন
হোক সে যতই নীরব নিথর
অনুভব জুড়ে বৃক্ষের মতো
বেঁচে থাকে সব কথা, যাপনের সুখবেলা
পরশপাথরের থেকে জেগে ওঠা সব ফুলকি
রাতজাগা বহতা নদীর বুকে
দুলকি ছন্দে জ্বলে ওঠে নিরবধি
দূর থেকে যায় দেখা ফিসিফিস কথামালা
এ নিয়েই হোক আগুয়ান পথ চলা।
Comments
Post a Comment