এই যে
আনন্দের তুমি ফি-বছরে বাড়াও পা
আর - বিষাদের তুমি, শুধুই মায়া,
দিন চারেকের
সফরশেষে
সদলবলে পাহাড় থেকে শেষের জলযাত্রা।
এত যদি ত্বরা তবে একদিন
চলো যাই এক সাথে, সর্বভূতে...
যাই দূরে, ধরে হাতে হাত।
আনন্দে বিষাদে - পরিধি পেরিয়ে
এ জীবন হোক কিস্তিমাত।
আর নয় আসা, থাক শুধু শেষ যাওয়া
বন্ধ হোক এ জীবন তরণী বাওয়া
এক সাথে ধরে হাতে হাত।
কেন মিছিমিছি বারে বারে, আসব ফিরে
ধানশিরি কিংবা সিংলা তীরে ?
আর - বিষাদের তুমি, শুধুই মায়া,
সদলবলে পাহাড় থেকে শেষের জলযাত্রা।
এত যদি ত্বরা তবে একদিন
চলো যাই এক সাথে, সর্বভূতে...
যাই দূরে, ধরে হাতে হাত।
আনন্দে বিষাদে - পরিধি পেরিয়ে
এ জীবন হোক কিস্তিমাত।
আর নয় আসা, থাক শুধু শেষ যাওয়া
বন্ধ হোক এ জীবন তরণী বাওয়া
এক সাথে ধরে হাতে হাত।
কেন মিছিমিছি বারে বারে, আসব ফিরে
ধানশিরি কিংবা সিংলা তীরে ?
Comments
Post a Comment