কিছু একটা চলছে -
হতে পারে কিছু গানসাঁতারের নবিশি
কিছু সন্তরণের সুলুক সন্ধান
কিছু পথ চলার পাথেয়।
কিছু আত্মা, সাধন পথের কান্ডারি।
বিলিয়ে দিয়ে লব্ধ জ্ঞানের ভাণ্ডার -
অন্তরে তাঁর প্রজন্মের উত্তরণ
সাধু সাধু ! হোক এ বসুধা
আরো খানিক সবুজ, আরো সুরেলা
ছড়াক ভুবনে জ্ঞানতৃষ্ণা, সত্যসুধা।
আমি নীরবে রয়েছি আরোহে অবরোহে
প্রজন্মসুখের স্বপ্নমননে
কেউ বাড়িয়ে দিয়েছে হাত
যে হাতের অমৃত পরশে
জলসিঁড়ি বেয়ে উঠবে হেসে
ভবিষ্যতের তারকারাজ্য যত
সহস্র প্রণিপাতে -
আমার কল্পমননে স্বপ্নেরই মতো।
হতে পারে কিছু গানসাঁতারের নবিশি
কিছু সন্তরণের সুলুক সন্ধান
কিছু পথ চলার পাথেয়।
কিছু আত্মা, সাধন পথের কান্ডারি।
বিলিয়ে দিয়ে লব্ধ জ্ঞানের ভাণ্ডার -
অন্তরে তাঁর প্রজন্মের উত্তরণ
সাধু সাধু ! হোক এ বসুধা
আরো খানিক সবুজ, আরো সুরেলা
আমি নীরবে রয়েছি আরোহে অবরোহে
প্রজন্মসুখের স্বপ্নমননে
কেউ বাড়িয়ে দিয়েছে হাত
যে হাতের অমৃত পরশে
জলসিঁড়ি বেয়ে উঠবে হেসে
ভবিষ্যতের তারকারাজ্য যত
সহস্র প্রণিপাতে -
আমার কল্পমননে স্বপ্নেরই মতো।
Comments
Post a Comment