Skip to main content

বসন্ত ভোরাই

কোন দূর থেকে ভেসে আসে
বসন্ত ভোরাই।
বাজে কানে, বাজে মন মন্দির জুড়ে
কত খেলা কত নহবত কথামালা।
তরুশাখা কতটা ডাগর হলে
ফুলে ফুলে ভরে চরাচর ?
ক’টি বসন্ত পেরিয়ে এলে
বৃক্ষ হয়ে বাঁচে অন্তর ?
আমি বৃক্ষ হব প্রভু
বসন্ত আসুক ঝেঁপে নিরন্তর।

Comments