শহিদ স্মরণে
এই তো বেশ ভালো আছি
দারুণ পৃথিবী রঙে রূপে রঙিন,
নীলিমা ছুঁয়েছে সবুজ
স্বর্ণিম তারকায় বর্ণিল নীলাকাশ।
আমার পায়ে বারম্বার আছড়ে পড়ে
নীল সাগরের শুভ্র ফেনিল ঢেউ,
আমার বাগানের অতসী ডগায়
উড়ে উড়ে আসে রঙিন পৃথিবীর
যত নাম না জানা রঙিন প্রজাপতি।
ডানাভর যত সুখ রঙের
উজাড় করা ভাঁড়ার।
হলুদ গাঁদার ধারে সবুজ শিমুল
টিয়ারঙ লেজঝোলা অতিথি আমার।
নীপ-কুসুমে বসে কুচকুচে ময়না
আমার ভালো থাকায় অথৈ রঙবাহার।
ইচ্ছেনজর এড়িয়ে শুধু থেকে যায় লাল
গুলি, বারুদ, বন্দুক, বেয়নেট বেয়ে
ফিনকি দিয়ে গড়িয়ে পড়ে যে কৃষ্ণচূড়া লাল
শুধুই আমাকে বাঁচাতে -
কেতায় রঙিন হয়ে - বেশ ভালো থাকতে।
দারুণ পৃথিবী রঙে রূপে রঙিন,
স্বর্ণিম তারকায় বর্ণিল নীলাকাশ।
আমার পায়ে বারম্বার আছড়ে পড়ে
নীল সাগরের শুভ্র ফেনিল ঢেউ,
উড়ে উড়ে আসে রঙিন পৃথিবীর
যত নাম না জানা রঙিন প্রজাপতি।
ডানাভর যত সুখ রঙের
উজাড় করা ভাঁড়ার।
হলুদ গাঁদার ধারে সবুজ শিমুল
টিয়ারঙ লেজঝোলা অতিথি আমার।
নীপ-কুসুমে বসে কুচকুচে ময়না
ইচ্ছেনজর এড়িয়ে শুধু থেকে যায় লাল
গুলি, বারুদ, বন্দুক, বেয়নেট বেয়ে
শুধুই আমাকে বাঁচাতে -
-----------------
Comments
Post a Comment