জীবনের লেখাজোখা
বহুদিন সুখস্মৃতি রাখিনু যতনে
রূপ রস গন্ধ ভরা জন্মভিটেখানি
প্রাণপণে ধরে রেখে দেহতনু মনে
শৈশবের গুঞ্জরিত তান আজো শুনি।
অন্তরের ভালোবাসা সবারে বিলায়ে
সুখেতে দুখেতে একে অপরের সাথী
দুঃখ যাতনা ক্লেশ মুখ বুজে সয়ে
সুখ সাগরের সুধা ভাগে সমব্যথী।
সেইওসব দিনগুলি ফেলে এসে পিছু
নীরস কঠিন যত কঠোর বাস্তব
জীবনের লেখাজোখা আছে যত কিছু
মিলে না হিসেব কিছু যোগ করে সব।
বুঝিলাম ছকে বাঁধা জীবনের ছবি
এই লয়ে আসা যাওয়া - অবুঝ কবি।
রূপ রস গন্ধ ভরা জন্মভিটেখানি
প্রাণপণে ধরে রেখে দেহতনু মনে
শৈশবের গুঞ্জরিত তান আজো শুনি।
অন্তরের ভালোবাসা সবারে বিলায়ে
সুখেতে দুখেতে একে অপরের সাথী
দুঃখ যাতনা ক্লেশ মুখ বুজে সয়ে
সুখ সাগরের সুধা ভাগে সমব্যথী।
সেইওসব দিনগুলি ফেলে এসে পিছু
নীরস কঠিন যত কঠোর বাস্তব
জীবনের লেখাজোখা আছে যত কিছু
মিলে না হিসেব কিছু যোগ করে সব।
বুঝিলাম ছকে বাঁধা জীবনের ছবি
এই লয়ে আসা যাওয়া - অবুঝ কবি।
Comments
Post a Comment