Skip to main content

দিনশেষে

মাঝে মাঝে কেউ আসে, দিনশেষে। 
রাতের বিছানায় ঘুমের দেশে যাই যাই
তনুহীন আসে অতনু, হাতে ধরি হাত
পেরিয়ে যাই রাতের মায়াবী কালভাৰ্ট
যেখানে আগুন জ্বলে পাশাপাশি, মুখোমুখি
দেশলাই কাঠি চেয়ে রোজকার হাঙ্গামা।
যাই গোবিন্দদের বাড়ি পেরিয়ে - 
ইসলামদের বাড়ির আল ধরে,
চোখে - পাশে ঘুঘুপাখি আর
টসটসে ক্ষীরা, মাসকলাই, কুমড়োফুল
আয় পাখি আয়, জল ফল এক থালা ভাত। 
পর্ণকুটিরে এক রাতে কত জলসুখ
দলছুট চারমাথা চাল দেয় হাসি কান্নায়
দিনভর মাটি খুঁজে দাঁড়াবার - সন্ততিসুখ। 
দিনশেষে ভরা সংসার উদ্বৃত্ত আহার
তবু কে যেন রোজ আসে রাতের বিছানায় 
শূন্য থেকে ঘুমের দেশে টেনে নিয়ে যায়
হাতে ধরে হাত, পাশে কেউ সুখ নিদ্রায়।

Comments