স্বপ্নপূরণ গাথা
---------------------
শৈশবের সেই বাঁকা বাঁকা নদীটা
এখনো আছে তেমনি
যেমন ছিল নামতা পড়ার দিনে।
ময়ূরাক্ষীর বুকে
এখনো আগেরই মতো
ঝাঁপিয়ে পড়ে জলোচ্ছ্বাসে।
বৈশাখে যার এক হাঁটু জল
পৌষে তায় ডুবে পায়ের পাতা।
এখন কাশবনে সব হলুদ ফুল
বাউলে পুতুলে খেজুরের রসে
নদী এখন টইটম্বুর -
আজলা ভরা স্মৃতির ভারে।
কোপাই থেকে সোনাঝুরি
খোয়াই মেলার ক্ষ্যাপা বাউল
আজ ঘাসে ঘাসে -
হাওয়ায়
হাওয়ায়
রবির ছটায়
দিন ঢলে যায় গানে কথায়।
কল্পনার ওই মহামানব
মায়ার খেলায় উঁচু ধারের
ঢালু পারের বুকের মাঝে
অবগাহন খেলায় মত্ত,
কচিকাঁচার
সেই যে খেলা
আজ বিকেলে সেই নদীটি
পড়ল ধরা দুচোখ মাঝে।
আজ তোমার আমি তোমায় দেখে
ওই নদীটির বাঁকে বাঁকে
খুঁজেই পেলাম অবশেষে
স্বপ্নপূরণ সত্য গাথা
আর - জীবনের জয়গান।।
এখনো আছে তেমনি
যেমন ছিল নামতা পড়ার দিনে।
ময়ূরাক্ষীর বুকে
এখনো আগেরই মতো
ঝাঁপিয়ে পড়ে জলোচ্ছ্বাসে।
বৈশাখে যার এক হাঁটু জল
পৌষে তায় ডুবে পায়ের পাতা।
এখন কাশবনে সব হলুদ ফুল
বাউলে পুতুলে খেজুরের রসে
নদী এখন টইটম্বুর -
কোপাই থেকে সোনাঝুরি
খোয়াই মেলার ক্ষ্যাপা বাউল
আজ ঘাসে ঘাসে -
দিন ঢলে যায় গানে কথায়।
কল্পনার ওই মহামানব
মায়ার খেলায় উঁচু ধারের
ঢালু পারের বুকের মাঝে
অবগাহন খেলায় মত্ত,
আজ বিকেলে সেই নদীটি
পড়ল ধরা দুচোখ মাঝে।
আজ তোমার আমি তোমায় দেখে
ওই নদীটির বাঁকে বাঁকে
খুঁজেই পেলাম অবশেষে
স্বপ্নপূরণ সত্য গাথা
আর - জীবনের জয়গান।।
Comments
Post a Comment