শান্তিনিকেতন
আকাশ তলে ভিড় করেছে
আম্র কুঞ্জ, শাল বীথি -
ক্ষনিক মিলন বেলার শেষে
বিদায় গীতের সুর গাঁথি।
ছাতিম তলা, তিন পাহাড়ে
তোমার স্মৃতি একাকার,
শালবনে আর প্রাচীর পথে
মর্মে আমার হাহাকার।
পৌষ মেলা আর অজয় পারের
মনমাতানো অহংকার,
বৈশাখে আর শেষ ফাগুনে
দৃপ্ত তাপস নির্বিকার।
অঙ্গীকারে বিদায় প্রভু
আসব ফিরে শেষ বেলায়
আম্র কুঞ্জে প্রোথিত বীজ
মেলাক ছন্দ সুর মেলায় ।
আম্র কুঞ্জ, শাল বীথি -
বিদায় গীতের সুর গাঁথি।
ছাতিম তলা, তিন পাহাড়ে
তোমার স্মৃতি একাকার,
মর্মে আমার হাহাকার।
পৌষ মেলা আর অজয় পারের
মনমাতানো অহংকার,
দৃপ্ত তাপস নির্বিকার।
অঙ্গীকারে বিদায় প্রভু
আসব ফিরে শেষ বেলায়
আম্র কুঞ্জে প্রোথিত বীজ
মেলাক ছন্দ সুর মেলায় ।
Comments
Post a Comment