অকৃতজ্ঞ কবিতা
লোকটি রোজ কবিতা লিখত।
রাতের আলো আঁধারিতে
কিছুটা সময় তাকায় শূণ্য পানে -
অমনি ঝাঁকে ঝাঁকে কবিতাগুলো
ধরা দিত এসে হাতের মুঠোয়।
সকাল বেলায় কবিতায় প্রসাধন এঁকে
সাজিয়ে গুছিয়ে পসরা সাজায় কবি।
অতঃপর দৃষ্টি নামিয়ে
নেমে আসে বাস্তবে।
নিছক গরজে জীবিকায় গুঁজে মাথা।
দিনের জীবিকা, রাতের কবিতা নিয়ে
সুখের ঘর কবির - নাম, যশ যত
কল্পনায় গড়ে সৌধ, প্রাসাদ তত।
এরপর হঠাৎ যেদিন রক্তচক্ষু বাস্তবের
আগ্রাসনে টালমাটাল জীবিকা -
সেদিন অনিমিখে খানখান হলো সব সৌধ।
দিশাহীন শূণ্য পানে তাকিয়ে কবি
এবার মেলায় শুধু জীবনের অঙ্ক।
আর ফুসমন্তর ছায়া হয়ে
পালিয়ে বেড়ায় - অকৃতজ্ঞ কবিতা।
রাতের আলো আঁধারিতে
কিছুটা সময় তাকায় শূণ্য পানে -
ধরা দিত এসে হাতের মুঠোয়।
সকাল বেলায় কবিতায় প্রসাধন এঁকে
সাজিয়ে গুছিয়ে পসরা সাজায় কবি।
অতঃপর দৃষ্টি নামিয়ে
নেমে আসে বাস্তবে।
নিছক গরজে জীবিকায় গুঁজে মাথা।
দিনের জীবিকা, রাতের কবিতা নিয়ে
সুখের ঘর কবির - নাম, যশ যত
কল্পনায় গড়ে সৌধ, প্রাসাদ তত।
এরপর হঠাৎ যেদিন রক্তচক্ষু বাস্তবের
আগ্রাসনে টালমাটাল জীবিকা -
দিশাহীন শূণ্য পানে তাকিয়ে কবি
এবার মেলায় শুধু জীবনের অঙ্ক।
আর ফুসমন্তর ছায়া হয়ে
পালিয়ে বেড়ায় - অকৃতজ্ঞ কবিতা।
----------------
Comments
Post a Comment