খেলা ভাঙার খেলা
ভাঙছে মন, ভাঙছে হৃদয়
ভাঙছে পরম্পরা অবয়ব।
কুটকচালের ভাঙন খেলায়
বিধ্বস্ত ঐতিহ্যের আর্তনাদ -
ভেসে আসে হঠাৎ করেই
উলুখাগড়ার কর্ণকুহরে।
রাজা রানির যুদ্ধ বাসরে
বিপর্যস্ত জীবন সত্ত্বা,
অকালের ছত্রছায়ায় জাগ্রত চরাচর
কেউ আজ নিদ্রামগন নয় -
মর্মে মর্মে আজ উপলব্ধি ক্ষণ।
উন্মোচিত হোক শ্বাপদের লালসা,
শুধু পঞ্চ ইন্দ্রিয় নয় - জাগুক সত্ত্বা
নীরব বিপ্লবে অপসারিত হোক
মিথ্যাচারের অবাঞ্ছিত আড়াল,
উদ্ঘাটিত সত্যে নিরূপিত হোক
প্রতিষ্ঠিত মূল্যবোধের পুনর্মূল্যায়ন।
হে শাশ্বত বারিধি - পুনরাগমনায়চ।
ভাঙছে পরম্পরা অবয়ব।
কুটকচালের ভাঙন খেলায়
বিধ্বস্ত ঐতিহ্যের আর্তনাদ -
ভেসে আসে হঠাৎ করেই
উলুখাগড়ার কর্ণকুহরে।
রাজা রানির যুদ্ধ বাসরে
বিপর্যস্ত জীবন সত্ত্বা,
কেউ আজ নিদ্রামগন নয় -
মর্মে মর্মে আজ উপলব্ধি ক্ষণ।
উন্মোচিত হোক শ্বাপদের লালসা,
নীরব বিপ্লবে অপসারিত হোক
মিথ্যাচারের অবাঞ্ছিত আড়াল,
প্রতিষ্ঠিত মূল্যবোধের পুনর্মূল্যায়ন।
হে শাশ্বত বারিধি - পুনরাগমনায়চ।

Comments
Post a Comment