এই যে শুধু যাই যাই চিরটা কাল
তবু যেতে পারি আর কই ?
পা আটকে পিছুটানে চোরাবালি ভয়ে
সামনে শুধু চোরাবালি পথ - হয়তো বা
ঝেড়ে ফেলে সব শঙ্কা, সব মিথ্যে মায়া
উত্তাল, উদ্দাম মৌসুমি
হতে পারি কই ?
সেই দিন আনি দিন খাই স্ন্যাপশট এসে
শাসায় প্রতিদিন, প্রতি রাত - কোথা যাস
মানব জমিন রইল পড়ে অনাবাদ - কে যায়… ?
ক্রমে ক্রমে কুহুরব হুক্কা হুয়া হয়ে
টেনে নিয়ে চলে যুগান্তরের পথে।
সেই আটপৌরে অরণ্যময় যাপন
সেই ত্রস্ত পদের অষ্টপ্রহর ট্রাপিজ
প্রজন্মসুখের বীজবপন - কালান্তরের টানাপোড়েন।
তবু যেতে পারি আর কই ?
সামনে শুধু চোরাবালি পথ - হয়তো বা
শাসায় প্রতিদিন, প্রতি রাত - কোথা যাস
টেনে নিয়ে চলে যুগান্তরের পথে।
সেই আটপৌরে অরণ্যময় যাপন
সেই ত্রস্ত পদের অষ্টপ্রহর ট্রাপিজ
প্রজন্মসুখের বীজবপন - কালান্তরের টানাপোড়েন।
Comments
Post a Comment