সব দিন - কবিতার
একদিন নয় শুধু, নিখাদ সত্য
প্রতিদিন তোমারই দিন।
শেকড় তোমার স্মৃতি জুড়ে
গরজ আমার বক্ষমূলে
নিঃশঙ্ক আস্তানা তোমারই কোলে।
ব্যথার যত উপশম, কথার যত বুলি
আনমনে পাশাপাশি, হাতে হাত ধরে চলা
সে তো একদিন নয়, প্রতিদিন প্রতি পলে।
সুখে না হলেও -
শোকে ঠিক নিশ্চিত কাছে পাওয়া,
দুঃখ রাতে সেই ভরসার রাত জাগা।
বক্র পথের প্রতিটি অনির্ণীত মোড়ে
সঠিক দিশার সাকিন হয়ে
অঙ্গীকারে মসৃণ পথ চলা।
শেষ পংক্তির শেষের বেলায়
এক এক করে ভরসা যত -
ফিরিয়ে দিয়ে কানায় কানায়,
কবিতা আমার নিত্য উপচার
আমার উচ্চারণের সাহস,
কোনও ভাবেই নয় শুধু আজ
তোমার জন্য একটি মাত্র দিবস।
একদিন নয় শুধু, নিখাদ সত্য
শেকড় তোমার স্মৃতি জুড়ে
গরজ আমার বক্ষমূলে
নিঃশঙ্ক আস্তানা তোমারই কোলে।
ব্যথার যত উপশম, কথার যত বুলি
সুখে না হলেও -
শোকে ঠিক নিশ্চিত কাছে পাওয়া,
বক্র পথের প্রতিটি অনির্ণীত মোড়ে
সঠিক দিশার সাকিন হয়ে
অঙ্গীকারে মসৃণ পথ চলা।
শেষ পংক্তির শেষের বেলায়
এক এক করে ভরসা যত -
ফিরিয়ে দিয়ে কানায় কানায়,
আমার উচ্চারণের সাহস,
তোমার জন্য একটি মাত্র দিবস।
Comments
Post a Comment