উৎসব ও ঈশ্বর
আগত উৎসব, বিদিত চেনামুখ
কিছু মুখ চির অবিদিত।
কিছু আড়ালে, কিছু ইচ্ছে-অবিদিত।
পায়ের তলায় পিচ্ছিল তরল
কিংবা রুক্ষ কাঁকরে কিছু প্রাণ
আজন্ম অচেনা সুখানুভূতি নিয়ে
গড্ডলিকায় জীবন্ত চির উৎসব বিমুখ।
কিছু থিতু জীবনের উৎকট উত্তরণে
ক্রম অপসৃয়মান অন্ন বস্ত্র বাসস্থান,
উৎসবমুখরতার নেপথ্যে নবাগত আজ
যত সংস্থান ব্যাকুলতা, ঈশ্বর প্রদত্ত।
নবজাত ঈশ্বর একদিন - যেদিন
ভাগ্য বিধাতা থেকে বদলে নেয় নিজেকে
সেদিন থেকে দুর্ভাগ্যবিধাতার বরে
শক্ত পোক্ত জমি হয় রুক্ষ, পিচ্ছিল।
এরপর আর অন্য কিছু নেই -
শক্ত জমির খোঁজে এক হয়
পদাসীন থেকে পর্দানসীন
খানসামা থেকে মঙ্গলার মা।
উৎখাতে বিধ্বস্ত হয় গিরগিটি ঈশ্বর।
Comments
Post a Comment