নারী হোক বলীয়সী
নারী একা হাতে সব পারে
বাইরে ঘরে।
ধৈর্যে সেবায় স্থৈর্যে মেধায়
যোজন আগে পুরুষ হতে।
জলে স্থলে অন্তরীক্ষে
কিংবা রণে জঙ্গলে,
আজকে নারীর দৃপ্ত পদক্ষেপ।
নারীই পারে আপন জঠরে
রাখতে একটি আস্ত জীবন,
মায়ার বাঁধনে বাঁধতে জগত
সিঞ্চিত স্নেহে ক্ষণ প্রতিক্ষণ।
এবার সময় এসেছে বিধাতা
একটু ভাবনা অন্যরকম,
যে পুরুষকে ধরেছে নারী
আপন জঠরে বহু দিন ধরি
কেন বা করেছ সেই পুরুষকে
নারীর চেয়ে বলশালী ?
এবার তবে নতুন করে
পাল্টে ফেলো তোমার নিয়ম
বলীয়সী করো নারীকে আরোও
চাই না যে আর নতুন কোনও
নির্ভয়া কিংবা প্রিয়ঙ্কা কখনো।
Comments
Post a Comment