ফুল বালিকা
চলে ওই ফুল বালিকা
শরতের স্নিগ্ধ বেলায়
জনকের হাতটি ধরে
পায়ে তার পা যে মেলায়।
চোখে তার খুশির ঝিলিক
পুজোর ওই শারদ ক্ষণে
পাতা রঙ জামার শোভায়
দোলা জোর লাগছে মনে।
হাঁটে জোর দুই পা চেলে
দেবতার চালায় চালায়
দেখে রূপ দুর্গা মায়ের
খেলে মন কথার মালায়।
সবে মোট একটি মিঠাই
মেলে জোর বরাত জোরে
খেয়ে তাই ফুরফুরে মন
বেলুনের বায়না ধরে।
করে রাত ফিরল ঘরে
নিয়ে সব সুখের স্মৃতি
বলে সব অগ্রজাকে
হলো এই পদ্য ইতি।
জনকের হাতটি ধরে
পায়ে তার পা যে মেলায়।
চোখে তার খুশির ঝিলিক
পুজোর ওই শারদ ক্ষণে
পাতা রঙ জামার শোভায়
দোলা জোর লাগছে মনে।
হাঁটে জোর দুই পা চেলে
দেবতার চালায় চালায়
দেখে রূপ দুর্গা মায়ের
খেলে মন কথার মালায়।
সবে মোট একটি মিঠাই
মেলে জোর বরাত জোরে
খেয়ে তাই ফুরফুরে মন
বেলুনের বায়না ধরে।
করে রাত ফিরল ঘরে
নিয়ে সব সুখের স্মৃতি
বলে সব অগ্রজাকে
হলো এই পদ্য ইতি।
- - - - - - - - - - -
Comments
Post a Comment