Skip to main content

জলশেষে

কত জল সেদিনও তো ছিল
ওই পাষাণীর কাজল চোখে
টলমল জল মোতির মালা
খাল বিল নদ পুকুর নালা
জল ছিল ফোরাতেও, তবু ছিল কি ?
পাষাণীর গভীর রাতে দুই কাঁখে আজ
সলিল ছলকে একই
কোন সুদূরের জলের কিনারায়
প্রহরের পর প্রহর বয়ে যায়
বুকে তার সাত সাগরের জল
চোখে তাঁর ইতিউতি আঁখিজল
পাষাণী অম্বা বাই, স্বপ্নে ফটিক-জল,
প্রস্রবণের বুদবুদ মোতিজল
সব জল শেষে চাতক চোখে হায়
পাষাণী আজ পিপাসায় অসহায়
একদিন - জল ছিল সবখানে
ফোরাত নদী - রাজস্থানে
তবু কেউ বলে হায় হায়
অম্বা বাই জল আনতে যায়
সন্ধে হতেই দুই কাঁখে তার
চৌচির পথে কলসি শোভা পায়
জল দাও জল দাও, পরান চলে যায়
শুকিয়ে গেছে ধরণী গর্ভ
হাহাকার রব ঘরে ঘরে শোনা যায়

Comments