(১২৭) হে নুতন
খুঁজে ফিরি আলো - শুধুই আঁধার
তমসায় আচ্ছন্ন - বিপন্ন পৃথিবী
তবে কি ঘনালো ক্ষণ মাহেন্দ্র
কেন চরাচরে শুধু শোক মূর্ছনা
দু’চোখেই শুধু অবরুদ্ধ
পথ
হা কাণ্ডারী, আবার শক্ত হাতে ধরো বৈঠা
এবার ফিরুক ছন্দ, গাইব না আর কু
হে নুতন তুমি দেখা দাও আরবার
(কবিতার প্রতিটি সারির শেষ অক্ষর মিলে
কবিগুরুর নাম আছে)
Comments
Post a Comment