মেয়েটা জানে
মেয়েটাকে ওরা আসতে দেবে তো ?
কিংবা নিদেন পক্ষে -
গিয়েও দেখে আসতে পারি,
যদি যেতে পারি - কারণ
সময় পালটে যায়
দিন রঙ বদলায়।
মেয়েটাকে সবে ঘুম পাড়িয়েছি
হঠাৎ করে লোডশেডিং।
এখন হাতপাখাই সম্বল
হাতপাখা ঘুরছে বনবন
হাতে ব্যথা হয়ে গেছে, মেয়েটা ঘুমোচ্ছে।
হাওয়া এলো কোথা থেকে - জানেনা সে
জানবেওনা কোনোদিন।
কিন্তু কেউই কি জানেনা -
কে সারা রাত জেগে আদর জোগায় ?
আজ আমার মৃত্যু শিয়রে কে ?
স্পর্শ কি কাঙ্ক্ষিত ?
না কঠোর অবহেলা ?
আমার ঘুমন্ত মেয়েটা জানে।
কিংবা নিদেন পক্ষে -
গিয়েও দেখে আসতে পারি,
যদি যেতে পারি - কারণ
সময় পালটে যায়
দিন রঙ বদলায়।
মেয়েটাকে সবে ঘুম পাড়িয়েছি
হঠাৎ করে লোডশেডিং।
এখন হাতপাখাই সম্বল
হাতপাখা ঘুরছে বনবন
হাতে ব্যথা হয়ে গেছে, মেয়েটা ঘুমোচ্ছে।
হাওয়া এলো কোথা থেকে - জানেনা সে
জানবেওনা কোনোদিন।
কিন্তু কেউই কি জানেনা -
কে সারা রাত জেগে আদর জোগায় ?
আজ আমার মৃত্যু শিয়রে কে ?
স্পর্শ কি কাঙ্ক্ষিত ?
না কঠোর অবহেলা ?
আমার ঘুমন্ত মেয়েটা জানে।
Comments
Post a Comment