Skip to main content

বাতিঘর অভিসারে

কেন যে আমি পুড়ে মরি নিশিদিন
একটুকরো চাঁদ আজ
বাতিঘর হয়ে চরাচর জুড়ে
ছড়িয়ে রেখেছে যে জ্যোৎস্না
আমি সেই জ্যোৎস্নাভাসি পথিক পরজন
আমি আপাদমস্তক অবগাহনে
সময়ের যাবতীয় সীমানা পেরিয়ে
হয়েছি চিরনিন্দিত এক ভ্রান্ত পথিক
গ্রহণ লেগেছে আমার নন্দিত সত্তায়
 
তবু আমি রোজ রাত্তিরে চুপিসারে
বাতিঘর অভিসারে
শরীর জুড়োই জ্যোৎস্না মেখে
এ আমার শেষ পরিণতি, একদিন
চাঁদের কলঙ্ক মেখে গায়ে
পাড়ি দেব বাতিঘর অভিমুখে
শেষ যাত্রা পথে পথিকপ্রবর আমি
মিশে যাব ধূলিপথ ধরে সেইখানে
যেখানে দাঁড়িয়ে আছে, বাড়ায়ে দুটি হাত
হাসি মুখ বিভঙ্গে - আমার বাতিঘর

Comments