Skip to main content

সৃষ্টির আঙিনায় ব্যতিক্রমী কাব্য সংকলন ‘সৌরজা’


২০২৩-এর মাঝামাঝি এমন একটি সংকলন প্রকাশিত হয়েছিল বরাক থেকেই বিশিষ্ট কবি ও সাহিত্যিক অশোক বার্মা সংকলিতজনপদের মহিলা কবিরাগ্রন্থে সন্নিবিষ্ট হয়েছিল মোট ৮৯ জন মহিলা কবির কবিতা যার মধ্যে ছিল ৭৪ জন কবির বাংলা কবিতা দুবছর না গড়াতেই একই ধারায় শুধু মহিলা কবিদের অপর একটি সংকলন সম্প্রতি প্রকাশিত হল গুনে গুনে ১০০ জন মহিলা কবির কবিতা এখানে সযত্নে হয়েছে সংকলিত আলোচ্য সংকলন গ্রন্থ - ‘সৌরজা সম্পাদক - . শমিতা ভট্টাচার্য
পেপারব্যাকে ৯৮ পৃষ্ঠার গ্রন্থের ৮৮ পৃষ্ঠায় ধরে রাখা হয়েছে এই অসাধারণ দস্তাবেজ পাতা ওলটালে ব্যতিক্রমী হিসেবে স্বচ্ছতায় ভরপুর ভেতরের পৃষ্ঠাগুলি পাঠকমনে নিশ্চিতভাবেই উদ্রেক করবে এক সুখপঠনের আবেশ - সৌজন্যে কাগজের মান, ছাপার স্পষ্টতা, অক্ষরাকার, বর্ণ-শব্দ-পঙ্ক্তির যথাযথ বিন্যাস
এমন একটি সংকলনের বিষয়ে বিস্তারিত জানতে হলে সবার আগে জেনে নিতে হয় সম্পাদকীয় কথন। তাই চোখ রাখা যাক মুখবন্ধে - ‘সৃষ্টির আঙিনায় রবিবারের আসর আন্তর্জাতিক সাপ্তাহিক ই-পত্রিকা’ ৮০ জন মহিলা কবির কবিতা নিয়ে নভেম্বর ২০২৩ সালে দীপাবলি বিশেষ সংখ্যা প্রকাশ করে...পত্রিকাটির সম্পাদক হিসেবে সেই সময় থেকেই সংখ্যাটিকে দুই মলাটে আবদ্ধ করার একটি স্বপ্ন ছিল। ...৮০ জন কবির সাথে আরো ২০ জন কবির কবিতা নিয়ে ১০০ জন মহিলা কবির ১০০টি কবিতা দিয়ে প্রকাশিত হল ‘সৌরজা’ - সৃষ্টির আঙিনায় প্রথম প্রয়াস। ভারতের বিভিন্ন স্থান এবং বাংলাদেশের কবিদের নিয়ে এই সংখ্যায় যেমন স্বন্মাওধন্য কবিরা অংশগ্রহণ করেছেন তেমনি রয়েছে যারা কোনোদিন কবিতা লিখেননি এমন দু’চারজন কবির কবিতা, সৃষ্টির উন্মেষ হিসেবে সেই কবি ও কবিতাগুলিকে আমরা ভালোবাসায় আবদ্ধ করেছি...।’
শ্রদ্ধেয় বিশিষ্ট কবি রামকুমার মুখোপাধ্যায় গ্রন্থটির ভূমিকায় লিখছেন - ‘...সৌরজা। একশোজন কবির একটি করে কবিতার এক বর্ণময় শতদল। কবিরা সবাই নারী আর এটাই এই সংকলনের বিশেষ উল্লেখযোগ্য বিষয়। পুরুষশাসিত এবং ধর্মের বিধান নিয়ন্ত্রিত সমাজে নারীর স্বর বহুকাল অবদমিত হয়ে এসেছে। আজও সর্বত্র সে স্বর মুক্ত কণ্ঠে তার কথা বলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ ও বাংলাদেশের নারী কবিদের কাছ থেকে কবিতা সংগ্রহ করে একটি সংকলন প্রকাশ করা কম কথা নয়। ...যে কোনো সংগ্রহ, বিশেষ করে তা যদি বহু জনের লেখা নিয়ে করা হয়, তা সুসম্পাদিত হতে হয়। কাজটি মালিনীর আর ভালো সৌন্দর্য ও শিল্পবোধ না থাকলে সে কাজ করা সম্ভব নয়। শমিতার সে রুচিবোধ আছে আর তাই বহুস্বরকে সিম্ফনির রূপ দিতে পেরেছেন। ...আমি নিজে কবিতা পড়ে খুবই আলোড়িত। সংসার, সমাজ, রাজ্য, রাষ্ট্র ও বিশ্বের নানা সুখ-দু:খের কথা কবিতাগুলির শরীর ছুঁয়ে আছে। ...সব মিলে গুরুত্বপূর্ণ একটি সংকলন। সাহিত্যের রস রয়েছে আর সে সঙ্গে নারীর রূপান্তরিত মনের পরিচয়ও।’
এরপর আর আলোচনার বিশেষ কিছু থাকে না। পরিসরের সীমাবদ্ধতায় কবিতাসমূহের উল্লেখ কিংবা ভাবের বিশ্লেষণ একেবারেই অসম্ভব। কবিনামের উল্লেখ প্রয়োজনীয় ভেবে দেখে নেয়া যাক তালিকা।
৩ পৃষ্ঠারও বেশি বিস্তৃত সূচিপত্রে কবিতার শিরোনাম ও কবির স্থাননাম সহ সন্নিবিষ্ট হয়েছে যেসব কবির কবিতা তাঁরা হলেন - ঝুমুর পাণ্ডে, শিখা দাশগুপ্ত, চন্দ্রিমা দত্ত, মৃদুলা ভট্টাচার্য, ড. রূপাঞ্জলী গুপ্ত, অর্চনা ভট্টাচার্য, সুদীপ্তা ভট্টাচার্য, সুস্মিতা দেবনাথ, ঋতা চন্দ, মীনাক্ষি চক্রবর্তী সোম, জয়শ্রী ভট্টাচার্য, কপোতাক্ষী চক্রবর্তী, আলপনা রায়চৌধুরী, সর্বাণী বিশ্বাস, মঞ্জরী হীরামণি রায়, কৃষ্ণা ভট্টাচার্য, ড. অনামিকা চক্রবর্তী, চিত্রা চ্যাটার্জী, বিজয়িনী ভট্টাচার্য, বনানী চৌধুরী, মমতা চক্রবর্তী, অলকা গোস্বামী, মীরা পাল, দেবলীনা রায়, জয়ন্তী দত্ত, সুদীপ্তা সেনগুপ্ত, ড. দেবযানী (দুর্গা) ভট্টাচার্য, শ্বেতা ব্যানার্জী, দীপান্বিতা ভট্টাচার্য, রমলা চক্রবর্তী, গীতশ্রী ভট্টাচার্য, ড. সুমিতা বসু, শামীমা সুলতানা, তনুশ্রী পাল, সুস্মিতা ভট্টাচার্য, পায়েল দাস, সুমিতা গোস্বামী, পুস্পিতা রায়, বন্নী ভট্টাচার্য, সুমা গোস্বামী, তুষ্টি ভট্টাচার্স পুরকায়স্থ, শিবানী গুপ্ত, মিলি চক্রবর্তী, শাশ্বতী দেব, চান্দ্রেয়ী দেব, মধুশ্রী চক্রবর্তী, শ্রাবণী পাল, জ্যোৎস্না পাল, নিবেদিতা ভট্টাচার্য, ড. দিঘি চক্রবর্তী, ড. মুন্নি দেব মজুমদার, শর্মি দে, মল্লিকা চ্যাটার্জী রায়, সোনালি গোস্বামী, মুক্তা চক্রবর্তী, রঞ্জু রায়, পম্পা ভট্টাচার্য, সুতপা পাল দাস, মধুকৃষ্ণা চক্রবর্তী, মায়া সাহা, রঞ্জিতা চক্রবর্তী, শ্রীমা গোস্বামী মুখার্জী, মিতা দাস, শবরী রায়, সুচরিতা সিনহা, পৌলমী পাল, শিল্পী চৌধুরী, মৌসুমী চক্রবর্তী, চম্পা নাগ, শম্পা নাথ চৌধুরী, সপ্তমিতা নাথ, সুজাতা চৌধুরী, ঝুমা পাল, মণিকর্ণিকা রায়, সাগরিকা ভট্টাচার্য, জয়ন্তী কর্মকার, সুমি দাস, দেবযানী ভট্টাচার্য, তন্দ্রা মজুমদার, বনশ্রী চৌধুরী, স্মৃতি দাস, খাদিজাতুল কোবরা রুবি, মুনমুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা দেবনাথ, সুদীপ্তা পাল, ছন্দা দাম, স্বর্ণালি বিশ্বাস ভট্টাচার্য, বন্দনা এস, সুপর্ণা ভট্টাচার্য, সুমা দাস, ড. কাত্যায়নী দত্তচৌধুরী, ঝিমলি ব্যানার্জি, রূপালি দত্ত, শকুন্তলা সান্যাল, রুচিস্মিতা ঘোষ, আলপনা রায় চৌধুরী, পিয়ালি ঘোষ চৌধুরী, সুমনা পাল ও সম্পাদক ড. শমিতা ভট্টাচার্য।
নিঃসন্দেহে এক দলিল হয়ে থাকবে আলোচ্য গ্রন্থটি। সম্পাদনার কাজ যে কতটা গরজ ও অধ্যবসায়ের ফল তা আর বলার অপেক্ষা রাখে না। সম্পাদকের সর্বতোপ্রকার সহযোগিতায় উঠে আসছে যে নামটি, যঁর উল্লেখ রয়েছে রামকুমার মুখোপাধ্যায়ের ভূমিকায়ও তিনি হচ্ছেন কবি ছন্দা দাম। টাইটেল ভার্সোতে তাঁকেই সংকলক হিসেবে উল্লেখ করা হয়েছে। মানস ভট্টাচার্যের প্রচ্ছদ সততই নান্দনিক। এখানেও ব্যত্যয় ঘটেনি। কবিনাম সহ কিছু কবিতায় কিছু বানানের পুরোনো রূপ রয়ে গেছে, রয়ে গেছে কিছু ছাপাজনিত ত্রুটিও। ভবিষ্যতে তাই প্রয়োজন রয়েছে অধিকতর সচেতনতার। অন্যথায় স্থানিক মর্যাদা প্রাপ্ত হলেও বৌদ্ধিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার ক্ষেত্রটি সংকুচিত হয়ে পড়ার সম্ভাবনা অনস্বীকার্য।
সম্পাদক গ্রন্থটি উৎসর্গ করেছেন বরাকের স্বনামধন্য কবি স্বর্গীয় ছবি গুপ্তাকে। বিচিত্র বিষয়ের সমাহারে একশো নারীর একশোটি কবিতার এই শতদল পুস্প যে প্রস্ফুটিত হল তার শোভা যে বহুদিন ধরে বাংলা কবিতার জগৎটিকে স্থান-কাল-পাত্র নির্বিশেষে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করে রাখবে সে নিশ্চিত। মর্যাদার পাত্র হয়ে রইলেন নারী সংকলক ও নারী সম্পাদকও। মহিলা কবির বিজয় কেতন প্রতিষ্ঠিত হল এই সংকলনে।

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ২০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫৬৬৩৮২৩ 

Comments

Popular posts from this blog

শেকড়ের টানে নান্দনিক স্মরণিকা - ‘পরিযায়ী’

রামকৃষ্ণনগর । প্রাকৃতিক সৌন্দর্যের আবহে বরাক উপত্যকার এক ঐতিহ্যময় শহর । বিশেষ করে শিক্ষাদীক্ষার ক্ষেত্রে চিরদিনই এক অগ্রণী স্থান হিসেবে উচ্চারিত হয়ে আসছে এই নাম । বৃহত্তর রামকৃষ্ণনগরের গোড়াপত্তনের ইতিহাস বহুদিনের । দেশভাগের আগে ও পরে , উত্তাল সময়ে স্থানচ্যূত হয়ে এখানে থিতু হতে চাওয়া মানুষের অসীম ত্যাগ ও কষ্টের ফলস্বরূপ গড়ে ওঠে এক বিশাল বাসযোগ্য অঞ্চল । শুধু রুটি , কাপড় ও ঘরের স্থিতিশীলতার ক্ষেত্রই নয় , এর বাইরে শিক্ষা অর্জনের ও শিক্ষাদানের ক্ষেত্রে মমনশীলতার পরিচয় দিয়েছিলেন সেইসব মহামানবেরা । ফলস্বরূপ এক শিক্ষিত সমাজব্যবস্থা গড়ে উঠেছিল যদিও উচ্চশিক্ষার জন্য পরবর্তী প্রজন্মকে বেরোতে হয়েছিল নিজ বাসস্থান ছেড়ে । শিলচর তখন এ অঞ্চলের প্রধান শহর হওয়ায় স্বভাবতই শিক্ষা ও উপার্জনের স্থান হিসেবে পরিগণিত হয় । এবং স্বভাবতই রামকৃষ্ণনগর ছেড়ে এক বৃহৎ অংশের মানুষ এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এই শিলচরে । এই ধারা আজও চলছে সমানে । শিলচরে এসেও শেকড়ের টানে পরস্পরের সাথে যুক্ত থেকে রামকৃষ্ণনগর মূলের লোকজনেরা নিজেদের মধ্যে গড়ে তোলেন এক সৌহার্দমূলক বাতাবরণ । এবং সেই সূত্রেই ২০০০ সালে গঠিত হয় ‘ ...

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...