Skip to main content

কোটেশন

শব্দজালের শব্দ খুঁজতে খুঁজতেই চলে যায়
আস্ত একটি সকাল
আবার ঘুমঘোর বিকেলেই ছন্নছাড়া হয়,
ছন্দছাড়া হয় যাবতীয় ছক,
এ এক বিচিত্র যাপন, তবু যাপিত অনন্ত
কী আর আছে, থাকে এক অবসৃত জীবনে ?
কেউ বলে - দুলাইন কোটেশন দিন
প্রেম, ভালোবাসা নিয়ে
আমার সামনে উন্মোচিত হয় ভালোবাসার
এক আস্ত আকাশ, উন্মোচিত দিগন্ত
কোথা থেকে ধরে আনি দুলাইনের গল্প ?
 
তারপর তুমি এলে, বাড়িয়ে দিলে হাত
দুই হাত এক হতেই
অঙ্কুরিত বীজের শেষে দুটি পাতার আবির্ভাব
যেন প্রেম ও ভালোবাসা মাখা -
এক বৃন্তে দুটি কুসুম, দুটি কোটেশন

Comments