Skip to main content

হাজার শিখার কথকতা

হৃদয়ে কতটা আঁধার জমা হলে
দীপ্তি ছড়ায় শিখা ?
কত কত অন্যায় অবিচারে দগ্ধ হলে
হাজার শিখার কথকতা হয় লিখা ?
বাতাসে কত মিথ্যার বার্তা ছড়ালে
সত্যপথের সন্ধানী হয় মন ?
কত দুঃখ গাথার অস্ফুট গুঞ্জনে
আগল খুলে দেয় হৃদয় বাতায়ন ?
কেউ জানে না, রাজা জানে
আমাদের সেই রাধানগরের রাজা
আত্মীয়সভা থেকে বিশ্বসভায়
মহাগৌরবে উড্ডীয়মান ধ্বজা।
বেঁচে গেল কত অসহায় প্রাণ,
বেদ বেদান্ত উপনিষদ - শিক্ষা অনর্গল
ছলছল আঁখিজল থেকে
যুগান্তরের স্মিতহাসি চিতাজল।
এমনও কেউ যুগের দিশারি
তাঁর আলোকপথে হই আগুয়ান
রাজা তোমার নামের পাশে রোজ
উড়ুক হাজার সত্য নিশান

Comments