নিষিদ্ধ ভালোবাসা
তির্যক আলোর ছায়াপথ না মাড়িয়ে,
চুমু খাওয়া দূরত্বে
অবলোকন আর পর্যাবলোকনের
পাকদণ্ডি পেরিয়ে -
অবাক কালের সেই উপবেশন
সাড়া জাগায় শোণিত ধারায়।
অথচ নির্বিকার হৃদয় -
চির নির্বাপিত আধেক বিশ্বে
মন না জানা মননে,
আনন্দ আহ্লাদে পোড়ায় শুধু
নিষিদ্ধ ভালোবাসার অনুচ্চারিত অধ্যায়,
নীরব ভাষার অপ্রকাশিত হাহাকার।
তির্যক আলোর ছায়াপথ না মাড়িয়ে,
চুমু খাওয়া দূরত্বে
অবলোকন আর পর্যাবলোকনের
পাকদণ্ডি পেরিয়ে -
অবাক কালের সেই উপবেশন
সাড়া জাগায় শোণিত ধারায়।
অথচ নির্বিকার হৃদয় -
চির নির্বাপিত আধেক বিশ্বে
মন না জানা মননে,
আনন্দ আহ্লাদে পোড়ায় শুধু
নিষিদ্ধ ভালোবাসার অনুচ্চারিত অধ্যায়,
নীরব ভাষার অপ্রকাশিত হাহাকার।

Comments
Post a Comment