সাতসকালে
ঘুমের ঘোরে মৃদু হইচই
ভোরের স্বপ্ন ভেঙে হলো খানখান।
কত আর স্বপ্ন চাই তোর মেয়ে -
ওই দূরের পাহাড়টির মতো
স্বপ্নের পাহাড় দাঁড়িয়ে আছে মনে।
অসমাপ্ত স্বপ্নের রেশ ধরে আসে -
এপিটাফ আলোচনা - কে, কখন ?
আৎকে উঠি -
একদল লোক
গাঁইতি, শাবল খোঁড়াখুড়ির শব্দে
নিঃশব্দ
জীবনের অনুরণন।
বিপন্ন বিস্ময়ে চেয়ে দেখি
সন্ত্রাসের পরপারে এপিটাফের স্বরলিপি,
শান্তি দূতের জীবনপঞ্জিতে ঢেকে যায়
মিথ্যাচার আর পাপাচার -
জীবন মৃত্যু ফারাক।
পাহাড় দেখে মেয়ে, কবরে নেমে আসে
পাহাড়ি
সন্ধ্যা, লালিমায় ঢেকে যায়
কালো ছোপ, বিপন্ন সময়ের এপিটাফ।
ভোরের স্বপ্ন ভেঙে হলো খানখান।
কত আর স্বপ্ন চাই তোর মেয়ে -
ওই দূরের পাহাড়টির মতো
স্বপ্নের পাহাড় দাঁড়িয়ে আছে মনে।
অসমাপ্ত স্বপ্নের রেশ ধরে আসে -
এপিটাফ আলোচনা - কে, কখন ?
গাঁইতি, শাবল খোঁড়াখুড়ির শব্দে
বিপন্ন বিস্ময়ে চেয়ে দেখি
সন্ত্রাসের পরপারে এপিটাফের স্বরলিপি,
শান্তি দূতের জীবনপঞ্জিতে ঢেকে যায়
মিথ্যাচার আর পাপাচার -
জীবন মৃত্যু ফারাক।
পাহাড় দেখে মেয়ে, কবরে নেমে আসে
Comments
Post a Comment